নদীয়ার কুপার্স ও রানাঘাটে কর্মীসভায় তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র
দি নিউজ লায়ন ; পুরনো বুথ কমিটি বাতিল করে নতুনভাবে আগামী ৪ দিনের মধ্যে তৈরি করতে হবে বুথ কমিটি। বৃহস্পতিবার নদীয়ার রানাঘাটের নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের রানাঘাট শহরের কর্মীসভায় নির্দেশ জেলার সভানেত্রী মহুয়া মৈত্রর। এদিনের কর্মীসভায় তৃণমূল কংগ্রেসের জেলার অন্যতম কো-অর্ডিনেটর দীপক বসু অনেকেই হাজির থাকলেও হাজির ছিলেন না রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক শংকর সিংহ।
রানাঘাট শহরের কর্মীসভায় শহরের ৭৬ টি বুথ কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মহুয়া মৈত্র। দলের নির্দেশ ছিল, প্রত্যেকটি বুথে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ কমিটি গঠন করতে হবে। কিন্তু আখেরে তা করা হয়নি। আগামী ৪ দিনের মধ্যে সেই সব বুথে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করতে হবে বলে জেলা সভানেত্রী নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে কুপার্স নোটিফায়েডে কর্মীসভায় উপস্থিত ছিলেন।কর্মীসভা শেষ করে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তৃণমূল সাংসদ ও নদিয়া জেলা তৃণমূলের সভাপতির মন্তব্য, এই বিল নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা থাকতে পশ্চিমবঙ্গে এই আইন বলবৎ করতে পারবেনা।

Post a Comment